যে কারণে ঐক্যফ্রন্টে আ’লীগ নেতাদের হিড়িক

ফাতেহ ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে বিএনপি ও গণফোরামে যোগ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কিছু নেতা । মূলত আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য ঐক্যফ্রন্টের সঙ্গে নিজেদের একাত্বতা ঘোষণা করেন তারা।

এ পর্যন্ত আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনি সরাসরি বিএনপিতে এবং জাতীয় ঐক্যফ্রন্টের দল গণফোরামে যোগ দিয়েছেন তিনজন জনপ্রিয় রাজনৈতিক নেতা ও প্রায় দশজন সাবেক সেনা কর্মকর্তা। তবে যারা আওয়ামী লীগ থেকে  বিএনপি বা গণফোরামে যোগ দিচ্ছেন তারা প্রায় সবাই দলে ছিলেন কোনঠাসা।

কেন ওইসব নেতারা ঐক্যফ্রন্টে ভিড়ছে তা নিয়ে বিবিসি বাংলা একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

গণফোরাম নেতাদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, এবার নির্বাচনকে সামনে রেখে গণফোরামের দীর্ঘ ২৫ বছরের রাজনীতিতে অনেকে ভিড় করছেন।

তবে রাজনীতি বিশ্লেষকরা নির্বাচনে আসন পাওয়া ছাড়া আদর্শ বা অন্য কোন বিষয় নেই বলেই অভিমত ব্যক্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, দলবদলের পিছনে  ছাড়া আদর্শ বা অন্য কোন বিষয় নেই। গণফোরামের নামটা ড. কামাল হোসেনের কারণে এখন প্রমিনেন্টলী এসে গেছে।

এত দিন যারা আওয়ামী লীগের ছাতা নিয়ে ঘুরেছে, তাদের জন্য হঠাৎ করে বিএনপিতে যাওয়া তো কঠিন ব্যাপার, এমন মন্তব্যও করেন তিনি। তিনি আরও বলেন, নির্বাচনে আসন পাওয়ার জন্য গণফোরামে ভিড় করছে  তারা। গণফোরামের নেতারা তো এক সময় আওয়ামী লীগে ছিলই।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে এবং পশ্চিমা দেশগুলোর কাছে ড. কামাল হোসেনের গ্রহণযোগ্যতা থাকায় গণফোরাম দল ছোট হলেও বিএনপি তাঁর নেতৃত্বে জোট করেছে। সেখানে ড. হোসেনের গণফোরামে যোগ দিয়ে আওয়ামী লীগের সাবেক অনেক নেতা  নির্বাচনে বিএনপির ভোট ব্যাংক ব্যবহারের সুযোগ নিচ্ছেন।

গণফোরামের কার্যনির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, অনেকে আছেন, যারা সকালে একটা অফিসে যায়, মনোনয়ন না পেলে বিকেলে আরেকটা অফিসে যায়। এ রকম আমরা আগের নির্বাচনগুলোতেও দেখেছি। সুস্থ ধারার রাজনীতি চালু করার যে প্রচেষ্টা আমরা করছি, সেটা তো একটা নির্বাচন দিয়ে করা সম্ভব নয়।

আগের সংবাদখোকার ১০ বছরের কারাদণ্ড
পরবর্তি সংবাদনির্বাচন করছেন না ড. কামাল