শুরু হয়েছে ২ দিনের সশস্ত্র বাহিনী আয়কর মেলা

ফাতেহ ডেস্ক: ঢাকা সেনানিবাসে শুরু হয়েছে দুই দিনের সশস্ত্র বাহিনী আয়কর মেলা। সেনা মালঞ্চে মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর অঞ্চল-৯।

সকালে মেলা উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, কর দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন সামরিক বাহিনীর সদস্যরা। সামরিক বাহিনীর সদস্যদের জন্য রিটার্ন ফর্ম সহজ করার আহ্বান জানান তিনি।

পাশাপাশি ঢাকার বাইরে অন্য সেনানিবাসেও মেলা আয়োজন করতে এনবিআরের প্রতি আহ্বান জানান মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জিয়াউদ্দিন মাহমুদ। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

আগের সংবাদজাপা ৩০০ আসনেই প্রার্থী মনোনায়ন দিচ্ছে
পরবর্তি সংবাদখালেদাসহ ১৩ নেতার জায়গায় থাকছে বিকল্প প্রার্থী