
ফাতেহ ডেস্ক:
ভোটারদের কেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরি করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছে ইসি। সকালে নির্বাচন ভবনে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
তিনি বলেন, নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। ভোট সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। কেউ যেনো দ্বিতীয়বার ভোট দিতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশ দেন রফিকুল ইসলাম। নির্বাচন প্রশ্নবিদ্ধ না করতে কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
৯ জেলার সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নেয় জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
