
ফাতেহ ডেস্ক: মনোনয়নপত্র বাছাইয়ে কিছু প্রার্থী বাদ পড়লেও নির্বাচন প্রভাবিত হবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
দণ্ডিতদের নির্বাচনের অযোগ্যের আদেশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দণ্ডিত ব্যক্তির ভোটে না আসাই ভালো। এসময় বিএনপির আন্দোলনের হুমকির জবাবে তিনি বলেন, ভোটের ২৫ দিন আগে তাদের সব আন্দোলনই ব্যর্থ হবে।
পাশাপাশি তাদের প্রতি জনগণের সমর্থন নেই দাবি করে কাদের জানান, আত্মবিশ্বাসের অভাবেই গুজবের ভর করেছে দলটি। ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রী প্রশ্নে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়ে ভোটের আগেই হেরে গেছে বলেও মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
এছাড়া, আজকের মধ্যেই আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণ হবেও জানান ওবায়দুল কাদের।
