জাতীয় নির্বাচনে যাদের মনোনয়নপত্র বাতিল

ফাতেহ ডেস্ক: জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নানা আসনে বিএনপি-আওয়ামী লীগের মনোনিত প্রার্থীসহ অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নানা ত্রুটির কারণে চট্টগ্রামে মীর নাছির উদ্দিন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সামির কাদের চৌধুরী, মোস্তফা কামাল পাশাসহ ২০ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

হবিগঞ্জ-১ আসনে গণফোরামের রেজা কিবরিয়া, রাজশাহী-১ আসনে বিএনপির ব্যারিস্টার আমিনুল হক, পটুয়াখালী-৩-এ গোলাম মাওলা রনি, বগুড়ায় হিরো আলম, কুড়িগ্রাম-৪-এ ইমরান এইচ সরকার ও আওয়ামী লীগের জাকির হোসেন, পঞ্চগড়-১ ও ২ আসনে বিএনপির দুই প্রার্থী

জামালপুর-১ আসনে বিএনপির রশিদুজ্জামান মিল্লাত ও জাতীয় পার্টির মামুনুর রশিদ জোয়ার্দারসহ ৬ জনের এবং কুষ্টিয়া-১ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৩ জন এবং কুষ্টিয়া-২-এ দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এছাড়া, গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

আগের সংবাদহাটহাজারীর ছাত্র আলী আকবর খুন, ঘনীভূত হচ্ছে রহস্য
পরবর্তি সংবাদগোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়ন চূড়ান্ত