গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়ন চূড়ান্ত

ফাতেহ ডেস্ক: গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়নপত্র চূড়ান্ত করেছে কমিশন। ঢাকা-১ আসন থেকে আওয়ামী লীগের সালমান এফ রহমান এবং গণফোরামের সুব্রত চৌধুরীর প্রার্থীতা চূড়ান্ত হয়েছে।

সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে চলছে একাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই-বাছাই। তফসিল অনুযায়ী, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর জমা দেয়া ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাই হবে।

পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ চাইলে, ৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন।

আগের সংবাদজাতীয় নির্বাচনে যাদের মনোনয়নপত্র বাতিল
পরবর্তি সংবাদবেআইনিভাবে কিছু নেতার মনোনয়নপত্র বাতিল: রিজভী