
ফাতেহ ডেস্ক:
জাতীয় পার্টির নতুন মহাসচিব নিযুক্ত হলেন মশিউর রহমান রাঙ্গা। রুহুল আমীন হাওলাদারকে অব্যাহতি দিয়ে এবং মশিউর রহমান রাঙ্গাকে দলের মহাসচিব নিযুক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
সোমবার সকালে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগের কথা প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০ এর ১ এর ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যা এরই মধ্যে কার্যকর হয়ে গেছে। সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
