‘নির্বাচনে শান্তি রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ’

ফাতেহ ডেস্ক:

নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সকালে কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ নির্দেশ দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে ইসি নিজেদের কলংকিত করতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশের প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে ইসি। আড়াই হাজারের বেশি কর্মকর্তাকে দেয়া হবে এই্ প্রশিক্ষণ।

এবারের নির্বাচনের গুরুত্ব তুলে ধরে সকালে সরকারি কর্মকর্তাদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বলেন, কোনোভাবেই এই নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত হতে দেয়া হবে না। কর্মকর্তারা ব্যর্থ হলে নির্বাচনও ব্যর্থ হবে মন্তব্য করে তিনি বলেন, ভোটে প্রিজাইডিং কর্মকর্তাদের ক্ষমতা পুলিশ বা সেনাবাহিনীর চেয়ে কম নয়।

মাহবুব তালুকদার বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন করে কলঙ্কিত হতে চায় না কমিশন। আইনকে নিজস্ব গতিতে চলার ওপরেও জোর দেন তিনি।

আগের সংবাদসিইসিসহ কমিশনারদের নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ
পরবর্তি সংবাদজাতীয় পার্টির নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা