পাবনায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ১০

ফাতেহ ডেস্ক: পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সুলতান গ্রুপ ও আক্কাস গ্রুপের গোলাগুলিতে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাউডাঙ্গা গ্রামের গহের খাঁর ছেলে লস্কর খাঁ এবং একই গ্রুপের আহেদ আলীর ছেলে মালেক শেখ।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান এ সংঘর্ষের তথ্য নিশ্চিত করে জানান, এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে সুলতান গ্রুপ ও আক্কাস গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সন্ধ্যায় উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে লস্কর খাঁ ও মালেক শেখ নিহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় প্রায় ১০-১৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহতরা সবাই পুলিশি ঝামেলা এড়াতে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাইদ জানান, আক্কাস গ্রুপের লোকজন আওয়ামী লীগ সমর্থক হলেও সুলতান ও তার লোকজন কখনই আওয়ামী লীগ করেনি। তারা জাসদ করে। সুতরাং সংঘর্ষে আওয়ামী লীগের দু’গ্রুপ বলা যাবে না।

আগের সংবাদঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
পরবর্তি সংবাদজামায়াতে ইসলামি: ঐতিহাসিক সঙ্কট ও সম্ভাবনা।। তুহিন খান