শিক্ষার্থী আত্মহত্যা প্রতিরোধে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

ফাতেহ ডেস্ক: যে কোনো শিক্ষার্থী আত্মহত্যার প্রতিরোধে করণীয় ঠিক করতে জাতীয় নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এজন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করতে বলেছে আদালত।

ভিকারুননিসার ছাত্রী অরিত্রীর আত্মহত্যার কারণ অনুসন্ধানে কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কমিটিকে এক মাসের মধ্যে কারণ খুঁজে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার সকালে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়াসহ চার আইনজীবী অরিত্রীর আত্মহত্যার বিষয়টি আদালতের নজরে আনেন।

শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও নিয়মিত মানসিক কাউন্সেলিং দরকার। আদেশের পর আইনজীবী অনিক আর হক জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি শিক্ষক ও শিক্ষার্থীদের কাউন্সেলিং করা বিষয়ক নীতিমালা তৈরি করে একমাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দেবে।

আগের সংবাদ৩০০ আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ
পরবর্তি সংবাদমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা হয়েছে: তদন্ত সংস্থা