
ফাতেহ ডেস্ক: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিয়োগ দেয়া আন্তর্জাতিক আইন সংস্থা পাবলিক ইন্টারন্যাশনাল ল অ্যান্ড পলিসি গ্রুপ গণহত্যায় দায়ীদের আইনের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
এক হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থীর সাক্ষাৎকার নেয় সংস্থাটি। সেই সাক্ষাৎকারের ভিত্তিতে তদন্তের বিস্তারিত সোমবার সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
মিয়ানমার সেনাবাহিনী মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ করেছে বলে জানানো হয় প্রতিবেদনে। রোহিঙ্গা গণহত্যার তদন্তে সংস্থাটিকে নিয়োগ দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
