ভিকারুননিসার ছাত্রীর আত্মহত্যায় বুধবারের পরীক্ষা বর্জনের ঘোষণা

ফাতেহ ডেস্ক: অপমাণ সইতে না পেরে ভিকারুননিসার নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় বুধবারের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

পাশাপাশি, সকাল থেকে স্কুল গেইটে চলবে বিক্ষোভ। এদিকে, ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে দুটি। অব্যাহতি দেয়া হয়েছে প্রভাতি শাখার প্রধান শিক্ষক জিনাত আক্তারকে।

মঙ্গলবার সকাল থেকেই বেইলি রোডের ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের গেইটে জড়ো হন অরিত্রীর সহপাঠি এবং অভিভাকরেরা। অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষের পদত্যাগ ও অরিত্রীর মৃত্যুর জন্য দায়ীদের বিচার চেয়ে হয় বিক্ষোভ।
শিক্ষকদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ এনে, এঘটনার নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি শিক্ষার্থী-অভিভাবকদের।

তবে অরিত্রীর পরিবারের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তাদের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ৭ দিনের মধ্যে সত্য উদঘাটন করবে বলে প্রতিশ্রুতি ভারপ্রাপ্ত অধ্যক্ষের। পাশাপাশি, কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে প্রভাতি শাখার প্রধান শিক্ষক জিনাত আক্তারকে।

দুপুরে ভিকারুননিসায় আসেন শিক্ষামন্ত্রী। এসময় তার গাড়ি আটকে বিচার দাবি করেন শিক্ষার্থী। এসময় তিনি জানান, এঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অভিযোগ প্রমাণ হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

বিকেলে, বুধবার সকাল থেকে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচির দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে, অরিত্রির আত্মহত্যাকে বাজে দৃষ্টান্ত ও হৃদয়বিদারক বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট।

আগের সংবাদইসিতে দুদিনে ৩১৮ প্রার্থীর আপিল
পরবর্তি সংবাদমির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ