আফগানিস্তানে তালেবান হামলায় ১৪ সেনা নিহত

ফাতেহ ডেস্ক: আফগানিস্তানের হেরাত প্রদেশে তালেবান হামলায় ১৪ সেনা নিহত হয়েছে। অপহরণ করা হয়েছে ২১ সেনাকে। পশ্চিমাঞ্চলের শিনদান্দ জেলায় এ হামলা হয়।

হেরাতের প্রাদেশিক কাউন্সিলের সদস্য নাজিবুল্লাহ মোহেবি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে দুইটি সেনা চৌকিতে হামলা চালায় তালেবান। ছয় ঘন্টা বন্দুক যুদ্ধের পর, হতাহতের এ ঘটনা ঘটে। এদিকে, অপহৃত সেনাদের একটি ভিভিও প্রকাশ করেছে তালেবান।

তবে ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে পারেনি আফগান কর্তৃপক্ষ। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো সরাসরি আলোচনার মধ্যেই এ হামলা, শান্তি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে আশংকা করা হচ্ছে।

আগের সংবাদখালেদা জিয়া মুক্তি পাচ্ছেন ২ জানুয়ারি ?
পরবর্তি সংবাদএক ছাত্রীকে টিসির বিনিময় ১০ লাখ ভিকারুন্নেসায়!