
ফাতেহ ডেস্ক: আসন্ন িএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়ররা পদত্যাগ না করেও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।
আজ রোববার দুপুরে, বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশের ফলে নীলফামারি-৪ আসনে আমজাদ হোসেন, নীলফামারি-৩ আসনে ফাহিম ফয়সাল চৌধুরী, পঞ্চগড়-১ আসনে তৌহিদুল ইসলাম।
নওগাঁ-৫ আসনে নাজমুল হক এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম নির্বাচনে অংশ নিতে পারবেন। এ পাঁচজনের প্রার্থিতা ফেরত দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত।
