২৯ জাপা প্রার্থী চূড়ান্ত, জোটের বাইরে লড়বে ১৩২ আসনে

ফাতেহ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে রোববার বিকেলে চূড়ান্ত প্রার্থীদের তালিকা টাঙিয়ে দেয়া হয়।

১৬১ প্রার্থীর মধ্যে ২৯টি আসনে মহাজোটের থেকে লড়বেন জাতীয় পার্টি প্রার্থীরা। আর উন্মুক্ত থাকবেন ১৩২টি আসন।

এর মধ্যে দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জিএম কাদের এবং ও মহাসচিব মশিউর রহমান রাঙা মহাজোটের হয়ে নির্বাচন করবেন।

দলকে সাংগঠিনকভাবে শক্তিশালী করতে ও নির্বাচনি কৌশল হিসেবে ১৬১ আসনে প্রার্থী দেয়ার কথা জানিয়েছে জাতীয় পার্টি।

আগের সংবাদচেয়ারম্যান, মেয়র নির্বাচনে যোগ্য : হাইকোর্ট
পরবর্তি সংবাদপ্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সব দলের তালিকা ইসিতে