চেয়ারম্যান, মেয়র নির্বাচনে যোগ্য : হাইকোর্ট

ফাতেহ ডেস্ক: আসন্ন িএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়ররা পদত্যাগ না করেও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।

আজ রোববার দুপুরে, বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের ফলে নীলফামারি-৪ আসনে আমজাদ হোসেন, নীলফামারি-৩ আসনে ফাহিম ফয়সাল চৌধুরী, পঞ্চগড়-১ আসনে তৌহিদুল ইসলাম।

নওগাঁ-৫ আসনে নাজমুল হক এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম নির্বাচনে অংশ নিতে পারবেন। এ পাঁচজনের প্রার্থিতা ফেরত দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত।

আগের সংবাদ‘একজন কমিশনারের দ্বিমত সত্ত্বেও বিভক্ত রায়ে আওয়ামী ইন্ধনে খালেদার মনোনয়ন বাতিল’
পরবর্তি সংবাদ২৯ জাপা প্রার্থী চূড়ান্ত, জোটের বাইরে লড়বে ১৩২ আসনে