
ফাতেহ ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে মহাজোটের প্রার্থী ৪৪৩ জন। এবিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলছেন, দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার এ বক্তব্যে একমত জাপা মহাসচিবও।
এদিকে ইসিতে দেয়া তালিকা অনুযায়ী, লাঙ্গল মার্কাকে ২৬টি আসন ছাড়ার পরও ১৪৩টি আসনে নৌকার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয় পার্টি।
তবে জোট থেকে ২৯টি আসন পাওয়ার কথা জানিয়েছিলো জাতীয় পার্টি। সে কারণেই মহাজোটে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আসন বণ্টন নিয়ে অস্পষ্টতা এখনও রয়েই গেছে। তবে জাপা মহাসচিব আজ জানিয়েছেন, এই আসন সংখ্যা কয়েকটি কমতে পারে।
