সিঙ্গাপুরে এরশাদের চিকিৎসা শুরু হচ্ছে কাল

ফাতেহ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুরে পৌঁছেছেন, কাল তার চিকিৎসা শুরু হবে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী। বিকেলে বনানীতে এরশাদের পক্ষে নির্বাচনি প্রচারের সময় তিনি এ কথা জানান।

ফয়সাল চিশতী জানান, চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফিরবেন এরশাদ, এরপরই ভোটের প্রচারে অংশ নেবেন।

তিনি বলেন, ঢাকা ১৭ আসন থেকে এর আগেও এরশাদ নির্বাচিত হয়েছেন। উন্নয়নের স্বার্থে এলাকার মানুষ আবারো তাকে নির্বাচিত করবেন বলে আশা করেন তিনি।

চিশতীর দাবি, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় এরশাদের কোনো বিকল্প নেই।

আগের সংবাদ১২ ব্যাংকের ঘাটতি প্রায় ১১ হাজার কোটি টাকা
পরবর্তি সংবাদজেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ২৪ ডিসেম্বর