
মুফতি সাখাওয়াত হুসাইন
স্পষ্টত দেশ আজ গভীর সংকটে নিপতিত। সাম্রাজ্যবাদী শক্তি দেশটাকে ভাগ-বাটোয়ারা করে খাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে পড়েছে। সমস্ত আন্তর্জাতিক রীতি নীতি লংঘন করে এ দেশের বাজার দখলে রাখতে নগ্ন খেলায় মেতে উঠেছে। অন্যদিকে এই নিমকহারামের দলেরা বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলছে না। এমন কি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সামনে আসলে এর বিরুদ্ধে অবস্থান নিতে সামান্যতম লজ্জাবোধও করছে না। রোহিঙ্গা নির্যাতন ইস্যু, তিস্তা চুক্তি ও সীমান্তহত্যা তার জ্বলন্ত প্রমাণ।
আমাদের উচিৎ ছিল দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কিন্তু দেশ হিসেবে আমরা তা পারছি না। কারণ, ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতার দ্বন্দ্বে জাতি আজ নানা ভাগে বিভক্ত। কেউ কেউ তো আবার ক্ষমতার জন্য দেশকেও বিক্রি করতে সদা প্রস্তুত থাকে। তাই আমি মনে করি আলেম-ওলামাদের কে দায়িত্ব নিতে হবে।
কেবল আলেম-ওলামারাই নিঃশর্তভাবে দেশকে ভালবাসে। আজ যদি আলেম-ওলামারা দেশ প্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ না হয়, দেশ রক্ষায় দুর্গ তৈরি না করে, তাহলে এ দেশের স্বাধীনতা টিকিয়ে রাখা সম্ভব হবে না। মনে রাখতে হবে, এদেশ ইসলামের দূর্গ। এ দেশ মুসলমানদের জন্য নিরাপদ ভূমি। ইসলামের স্বার্থেই এ দেশকে টিকিয়ে রাখতে হবে। কোনোভাবেই এ দেশকে কোন খোদাদ্রোহী শক্তির হাতে সপে দেয়া যাবে না
