পুলিশ হত্যার অভিযোগে ২০ জনের যাবজ্জীবন

ফাতেহ ডেস্ক

মাদারীপুরের রাজৈরে পুলিশের উপপরিদর্শক ও বিশেষ শাখার প্রধান সহকারী হত্যা মামলায় ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দুপুরে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

২০০৫ সালের ৩ এপ্রিল এসআই আবুল হাসনাইন আজম খান এবং বিশেষ শাখার প্রধান সহকারী কামরুল আলম ঠাকুরকে হত্যার পর মরদেহ টুকরো করে নদীতে ফেলে দেয় আসামিরা।

২০০৭ সালের ৬ আগস্ট ৩২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর মধ্যে ৬ জন মারা গেছেন, ১৩ জন পলাতক, জামিনে আছেন ১২ জন এবং এক আসামি কারাগারে আটক। অভিযোগ প্রমাণ না হওয়ায় ছয়জনকে খালাস দিয়েছে আদালত।

আগের সংবাদমুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রত্যাখ্যানের আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদআমিনী : আমার জীবনটাই ভরপুর তাঁর স্মৃতি দিয়ে -মুফতি ফয়জুল্লাহ