মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রত্যাখ্যানের আহ্বান প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধবিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, নৌকায় ভোট দিয়ে তাদের উপযুক্ত জবাব দিতে হবে।

এসময় তিনি হুঁশিয়ার করেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি পালনের সময় কোনো যুদ্ধাপরাধী যেন ক্ষমতায় না থাকে। বিকেলে কোটালিপাড়ায় নিজের প্রথম নির্বাচনি জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও জাতির পিতা হত্যার বিচার করে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ। শেখ হাসিনা বলেন, ২০১৪ সালে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছে বিএনপি-জামায়াত। কিন্তু জনগণ তা মেনে নেয়নি। মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে আবারও নৌকায় ভোট চান শেখ হাসিনা।

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে প্রচার শুরু করেন তিনি।

আগের সংবাদইসি অসহায়: সেলিমা রহমান
পরবর্তি সংবাদপুলিশ হত্যার অভিযোগে ২০ জনের যাবজ্জীবন