
ফাতেহ ডেস্ক:
নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর পৃথক দুই উপজেলা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশআজ বুধবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে।
নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) শাহ শিবলী সাদিক দু’টি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘কলমাকান্দা উপজেলা থেকে উদ্ধার মরদেহের নাম-পরিচয় জানা যায়নি। অপরদিকে দুর্গাপুর উপজেলা থেকে উদ্ধার হওয়া নিহত শফিকুল ইসলাম একই উপজেলার দক্ষিণ কুলুঞ্জা গ্রামের মিরাস উদ্দিনের ছেলে।’
তিনি আরও জানান, অজ্ঞাত মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
