ঐক্যফ্রন্টের কোন দাবী না মেনেই নির্বাচন হচ্ছে : রিজভী

ফাতেহ ডেস্ক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিনা কারণে কাউকে হয়রানি, মামলা ও গ্রেফতার না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) অনুষ্ঠিত সভায় এ নির্দেশ দেন তিনি।

এছাড়া বৈঠকে ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মোট ৬ দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মাঠে থাকবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, জনপ্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র‌্যাব, আনসার, গ্রাম পুলিশ, কোস্টগার্ড, আনসার বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো বাহিনীর কত সংখ্যক ফোর্স, কতদিনের জন্য নিয়োজিত করা হবে, সেটাই নির্ধারণ হবে এ বৈঠকে।

আগের সংবাদএকক বেঞ্চের উপর খালেদার আইনজীবির অনাস্থা, রিটের শুনানি হয়নি
পরবর্তি সংবাদভোট দিতে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ চান নতুন ভোটাররা