ভোটকক্ষে মোবাইল ফোনসহ সরাসরি সম্প্রচার নিষেধ

ফাতেহ ডেস্ক

ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও মোবাইল ফোন ব্যবহার নিষেধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। নির্বাচন ভবনে বিকেলে সংবাদ সম্মেলনে সিইসি আরও জানান, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক কেন্দ্রে বেশিক্ষণ থাকতে পারবেন না।

সিইসি বলেন, ভোটকক্ষে ছবি তোলায় বাধা নেই, তবে সরাসরি সম্প্রচার করতে হবে কক্ষের বাইরে থেকে।

তিনি বলেন, নির্বাচনের কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে কারণেই এমন বিধি-নিষেধ। এ সময় ড. কামাল হোসেনের ওপর হামলা দুঃখজনক বলে মন্তব্য করেন সিইসি।

তিনি বলেন, এটি ফৌজদারি অপরাধ। এ ঘটনা তদন্তে ইলেক্টোরাল এনকোয়ারি কমিটিকে নির্দেশ দেয়া হবে বলেও জানান কে এম নূরুল হুদা।

আগের সংবাদবিএনপি নেতা মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ
পরবর্তি সংবাদআ. লীগের ইশতেহার মঙ্গলবার