স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফাতেহ ডেস্ক

একাত্তরের ১৬ ডিসেম্বর, ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে এসেছিল যে স্বাধীনতা, তার ৪৭ বছর উদযাপন করছে পুরো দেশ। মহান বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যেই বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে এসেছে স্বাধীনতা, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে করুণ সুরে বেজে ওঠে বিউগল।

একাত্তরের রণাঙ্গণে শহিদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সালাম জানায় তিন বাহিনীর একটি চৌকস দল। শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী।

পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে নেতা-কর্মীদের নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দেন শেখ হাসিনা।

পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান ও কূটনীতিকেরা।

এরপর সবার জন্য উন্মুক্ত হয় স্মৃতিসৌধ। নামে পতাকা ও ফুল হাতে জনতার ঢল। ফুলে ফুলে ভরে ওঠে শহিদ-বেদী।

আগের সংবাদজম্মু কাশ্মিরে বিদ্রোহী-সেনা সংঘর্ষে নিহত ১১
পরবর্তি সংবাদ‘সাম্প্রদায়িক অপশক্তি’কে জনগণ আবারও পরাজিত করবে : কাদের