
ফাতেহ ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্বাচন কমিশনের নির্দেশে আজ মঙ্গলবার থেকে ঢাকাসহ সারা দেশে ১ হাজার ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতিটি প্লাটুনে গড়ে ২০ থেকে ৩০ জন সদস্য সারা দেশে কর্তব্য পালন করবেন।
নির্বাচন কমিশনের শিডিউল মেনে আজ থেকে সংসদীয় আসনগুলোতে টহল দেবেন বিজিবি সদস্যরা। ভোটকে কেন্দ্র করে সহিংসতা রোধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিতে কাজ করবেন বিজিবি সদস্যরা।
আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।
