
ফাতেহ ডেস্ক
আগের যে কোনো বছরের তুলনায় ২০১৮ সালে বেশি নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন সাংবাদিকরা।
আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, আরএসএফের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বিভিন্ন ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮০ জন সংবাদকর্মী। যা গত বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি।
এছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে ৩৪৮ সাংবাদিকের কারাদণ্ড হয়েছে। গত বছর এ সংখ্যা ছিলো ৩২৬ জন। বিভিন্ন গোষ্ঠীর হাতে জিম্মি হন ৬০ জন।
প্রতিবেদনে জানানো হয়, সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি আফগানিস্তানে। সেখানে এ বছর ১৫ সাংবাদিককে হত্যা করা হয়েছে।
এরপরেই অবস্থান সিরিয়া ও মেক্সিকোর। যেখানে নিহত হয়েছে ১১ ও ৯ জন।
