অনশনে অসুস্থ লতিফ সিদ্দিকী, মেডিকেল বোর্ড গঠন

ফাতেহ ডেস্ক

 আমরণ অনশনের তৃতীয় দিন মঙ্গলবারে অসুস্থ হয়ে পড়েছেন টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী। তাঁর চিকিৎসায় ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে, তার নির্বাচনি প্রচারের সময় হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

গত রোববার কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী এলাকায় আবদুল লতিফ সিদ্দিকীর গণসংযোগের সময় হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর তিন দফা দাবিতে ওই দিন থেকেই আমরণ অনশন শুরু করেন লতিফ সিদ্দিকী।

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, হামলার ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন, গোহালিয়াবাড়ির সালাহউদ্দিন তালুকদার, মারুফ হোসেন আকন্দ, আব্দুল লতিফ প্রামাণিক ও জয়নাল আবেদীন।

আগের সংবাদনারায়ণগঞ্জের গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৯
পরবর্তি সংবাদসমুদ্রবন্দরে ৩ নম্বর সকর্ত সংকেত বহাল