মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর চিন্তা জাতিসংঘের

ফাতেহ ডেস্ক

 রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের সাথে কাজ করতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের কথা ভাবছে সংস্থাটির নিরাপত্তা কাউন্সিল। তবে এ নিয়ে চীন ও রাশিয়ার বিরোধীতায় ভেস্তে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

গত নভেম্বরে নিরাপত্তা কাউন্সিলে, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিতে একটি প্রস্তাব তোলে যুক্তরাজ্য। এরপর থেকেই সব রকম আলোচনা এড়িয়ে যাচ্ছে নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী দুই সদস্য চীন ও রাশিয়া।

কূটনীতিকদের আশঙ্কা, নিরাপত্তা কাউন্সিলে এ নিয়ে ভোট হলে বিপক্ষে অবস্থান নেবে দেশ দুটি। নিয়ম অনুযায়ী, স্থায়ী ৫ সদস্য দেশের কারো বিরোধীতা থাকলে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে কোন প্রস্তাব অনুমোদন পায় না।

আগের সংবাদনির্বাচনে ব্যাংক বন্ধ চারদিন
পরবর্তি সংবাদসুষ্ঠু নির্বাচন হওয়ার বিশ্বাস ভেঙে গেছে: ড.কামাল