ফেডারেল রিজার্ভের সিন্ধান্তে ক্ষুব্ধ ট্রাম্প

ফাতেহ ডেস্ক

 আবারোও সুদের হার বাড়ানোর বিষয়ে ফেডারেল রির্জাভ ব্যাংকের সিদ্ধান্তে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় সংস্থাটিকে বাজারের বর্তমান অবস্থা বিবেচনায় অর্থহীন সিদ্ধান্ত না নেবার আহ্বান জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্পের মতে, নতুন করে সুদের হার বাড়ানো হবে, ফেডের জন্য আরেকটি ভুল সিদ্ধান্ত। ট্রাম্প সাধারণত প্রকাশ্যে ফেডের সমালোচনা এড়িয়ে চলেন। চলতি মাসেই নতুন করে ব্যাপক হারে সুদ হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল রির্জাভ।

কিন্তু এ পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাদের মতে, বর্তমানে আর্থিক বাজারে অস্থিরতা রয়েছে এবং এতে মন্দা হওয়ার আশঙ্কা বাড়ছে।

আগের সংবাদসুষ্ঠু নির্বাচন হওয়ার বিশ্বাস ভেঙে গেছে: ড.কামাল
পরবর্তি সংবাদটঙ্গী হামলায় দোষীরা গ্রেফতার না হওয়ায় আলেমদের ক্ষোভ