
ফাতেহ ডেস্ক
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন।
ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর সেতুর কাছে বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া গোল্ডেন লাইনের একটি বাস বেপোরোয়া গতির এক মোটরসাইকেলের দুই আরোহীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি থ্রি হুইলারকে মুখোমুখী ধাক্কা দেয়। এরপর বাস ও থ্রি হুইলার পথচারীদের চাপা দিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে।
এতে ঘটনাস্থলেই নিহত হন ৭ জন। পরে হাসপাতালে মারা যান আরও ৫জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করেনি পুলিশ।
