বিচার বিভাগের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে : মির্জা ফখরুল

বিচার বিভাগের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার দলের প্রার্থী আমি কাকে দেব, সেটি ঠিক করে দিচ্ছেন হাইকোর্ট।

শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাইকোর্ট সম্প্রতি বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিলের রায় দিয়েছেন। বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল করে বিকল্প প্রার্থীর মনোনয়ন গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিচার বিভাগ প্রার্থিতা বাতিল করছেন, এটিকে কীভাবে বলব? আমার দলে কে প্রার্থী হবে, সেটি আদালত কীভাবে ঠিক করে দেন প্রশ্ন ফখরুলের।

আজ দুর্ভাগ্য এ জাতির, যেসব সরকারি প্রতিষ্ঠানের ওপর জাতির আস্থা রয়েছে, সে প্রতিষ্ঠানগুলো একে একে সরকারি দল নিজেদের প্রতিষ্ঠানে পরিণত করেছে।

আগের সংবাদজামিয়া গহরপুরের ৬২তম বার্ষিক মাহফিল সম্পন্ন
পরবর্তি সংবাদকারাগার থেকে নির্বাচন করবেন ধানের শীষের যেসব প্রার্থী