
ফাতেহ ডেস্ক
ভোটের দিন একই ভোটকক্ষে একাধিক গণমাধ্যম কর্মী ঢুকতে পারবেন না।
ভোটকক্ষে নয়, নিরাপদ দূরত্ব থেকে সরাসরি সম্প্রচার করা যাবে। গণমাধ্যমকর্মীদের জন্য এই নীতিমালা দিয়েছে নির্বাচন কমিশন।
এ ছাড়া গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেল ব্যবহারে কোনো স্টিকার দেয়া হবে না। বৈধ পরিচয়পত্র নিয়ে সাংবাদিকরা প্রিজাইডিং কর্মকর্তাকে জানিয়ে ভোটগ্রহণের তথ্য, ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন।
সাংবাদিকরা ভোটগণনার ছবি সংগ্রহ করতে পারলেও সরাসরি সম্প্রচার করতে পারবেন না। কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচারেও নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়েছে নীতিমালায়।
