
ফাতেহ ডেস্ক
নির্বাচনে একতরফা ভূমিকা থেকে প্রশাসন সরে না আসলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের ২৯ মাইল এলাকায় এক পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় বিএনপির নেতাকর্মীদের অযথা হয়রানি না করার দাবি জানান তিনি। বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। বিএনপি মহাসচিব বলেন, হামলা করে ও ভয় দেখিয়ে নির্বাচন থেকে বিএনপিকে দূরে সরিয়ে রাখা যাবে না।
পথসভায় ভয়ভীতি উপেক্ষা করে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান ফখরুল। বিগত দশ বছরে আওয়ামী লীগ সরকার চাকরির বদলে ঘরে ঘরে মামলা দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
