
ফাতেহ ডেস্ক
৫ বছর পর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ রোববার শ্বশুরবাড়ির এলাকা রংপুরের পীরগঞ্জে যাচ্ছেন শেখ হাসিনা।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে পীরগঞ্জ আসনের মহাজোট মনোনীত প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পীরগঞ্জ গিয়েছিলেন তিনি।
এদিকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বেলা ১১টার দিকে বিমানে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে রংপুরের তারাগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
আজ বেলা সাড়ে ১১টায় রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।
