হতাশ লতিফ সিদ্দিকীর নির্বাচন বর্জন, বললেন পুলিশের বুটের তলে নির্বাচনী মাঠ

ফাতেহ ডেস্ক 

সাবেক এমপি ও টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী  লতিফ সিদ্দিকী নির্বাচন বর্জন করেছেন। ‘আমি আর নির্বাচন করছি না। কারণ মাঠ নির্বাচন করার মত সমতল নয়। মাঠ এমনই সমতল যে পুলিশের বুটের তলে পড়তে হয়। আর সন্ত্রাসীদের লাঠির আঘাত  খেতে হয়। আমার অফিস ভেঙে দিয়েছে। আমার নিরীহ লোকদেরকে প্রতিনিয়ত গ্রেপ্তার করছে।’ তিনি জানান।

এর আগে লতিফ সিদ্দিকী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে দেখা করেন। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে তার সঙ্গে স্বাক্ষাত করে আজ বেলা ১২টা দিকে সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন তিনি।

‘যারা সমর্থক তাদেরকে পুলিশ প্রতিনিয়ত টেলিফোন করে ভয় দেখাচ্ছে। এর পড়ে ইলেকশন করা যায় নাকি? ইলেকশন তো বাণিজ্য নয়। আমি জীবনে অনেক ইলেকশন করেছি। ১৯৭০ সাল থেকে শুরু করেছি আজকে ২০১৮ সাল এই রকম নির্বাচন আমার এলাকায় আমি জীবনেও দেখিনি। আমি আর শাহাজাহানা সিরাজ ছিলাম দুই প্রতিপক্ষ। কিন্তু আমাদের মধ্যে এই ধরণের কোনো ঘটনা ঘটে নাই।’

উল্লেখ্য তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৪ সালের জানুয়ারিতে আব্দুল লতিফ সিদ্দিকী দশম মন্ত্রীসভার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পান। ৩০ সেপ্টেম্বর ২০১৪ সালে, তিনি মুসলমানদের অন্যতম ধর্মীয় ভিত্তি হজ্ব সম্পর্কে কটুক্তি করেন ফলে ইসলামপন্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।

আগের সংবাদএরদোগান পেলেন বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব-২০১৮ খেতাব
পরবর্তি সংবাদ৫ বছর পর শ্বশুরবাড়ি যাচ্ছেন শেখ হাসিনা