
মুজাম্মিল হক তোহা
ট্রাম্প ইরান পারমাণবিক চুক্তি বাতিল করেছে। তবে বাস্তবে যেহেতু এটি কোনো দ্বিপাক্ষিক চুক্তি না, বরং সাত দেশের মধ্যকার চুক্তি, তাই ট্রাম্পের একার আসলে এটা বাতিল করার ক্ষমতা নাই।
ট্রাম্পের ডিসিশানের পর হাসান রুহানীর বক্তব্যটা অসাধারণ ছিল। রুহানী বলেছে, সে ইরানের অ্যটমিক এনার্জি অর্গানাইজেশনকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ইউরেনিয়াম এনরিচ শুরু করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে, কিন্তু সেটা তারা এখনই করবে না।
তারা আপাতত কয়েক সপ্তাহ অপেক্ষা করবে। যদি চুক্তির অংশীদার অন্য দেশগুলোর কাছ থেকে পজিটিভ রেসপন্স পায়, তাহলে আমেরিকাকে ছাড়াই তারা বাকি ছয় দেশ মিলে চুক্তির শর্তগুলো কন্টিনিউ করবে।
অন্য দেশগুলোর মধ্যে চীন, রাশিয়া সব সময়ই ইরানের পক্ষে। জার্মানীও এসব ব্যাপারে অধিকাংশ সময় প্র্যাগমাটিক। বাকি রইল ফ্রান্স আর ব্রিটেন। যদি তারাও একমত হয়, তাহলে ট্রাম্পের এই সিদ্ধান্তটা হতে পারে তার আরেকটা এপিক পরাজয়। ইরানকে চাপে ফেলতে গিয়ে হয়তো আমেরিকাই বিচ্ছিন্ন হয়ে পড়বে।
আপাতত ইসরায়েল এবং সৌদি আরব ছাড়া উল্লেখযোগ্য কোনো রাষ্ট্র ট্রাম্পের এই পদক্ষেপ সমর্থন করেনি। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন নিন্দা জানিয়েছে। ফ্রান্স মাঝামাঝি একটা অবস্থান নিয়েছে, তারা চুক্তি বাতিল চায় না, কিন্তু চুক্তির সংস্কার চায়। ব্রিটেনের অবস্থান পুরাপুরি পরিষ্কার না।
পুরা ঘটনা থেকে আবারও এটাই পরিষ্কার, আমেরিকা, ইসরায়েল এবং সৌদি জোট চায় ইরানের উপর আক্রমণের একটা অযুহাত খুঁজে বের করতে। ইরান এখনও যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে বলেই পারছে না। আজকেও ইসরায়েল সিরিয়াতে মিসাইল নিক্ষেপ করেছে, খুব সম্ভবত ইরানী ঘাঁটি লক্ষ্য করেই। এ পর্যন্ত কতবার হলো, কিন্তু ইরান পাল্টা জবাব দেয়নি, কারণ দিলেই ধরা খাবে।
বাইদ্যওয়ে, রুহানীর বক্তব্যের এন্ডিংটা সুপার ছিল: Tonight, I am sorry for one reason. That the American people, who are a great nation, are stuck with rulers who have trampled on their dignity. On the other hand, I am delighted that a disruptive entity has left the JCPOA
