
শত হুমকি সত্ত্বেও তুরস্ক ফিলিস্তিনের পাশে থাকবে এবং দূতাবাস স্থানান্তর সঙ্কট ও আঞ্চলিক উন্নয়ন প্রশ্নে একসাথে কাজ করবে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ তাইয়েব এরদোগান এসব কথা বলেন।
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় সূত্র এমন খবর দিয়েছে।
জেরুজালেমে বিভিন্ন দেশের দূতাবাস স্থানান্তর নিয়েও নিজেদের মতামত ব্যক্ত করেছেন দুই নেতা।দুই প্রেসিডেন্ট বলেন, এসব দেশের ভুল পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়া ব্যাহত হবে।
গত বছরই প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে স্ব-ঘোষিত ইহুদি রাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে দূতাবাস স্থানান্তর করেন।
এতে মুসলিম বিশ্বে নিন্দার ঝড় ওঠে। ফিলিস্তিনিরাও অব্যাহত বিক্ষোভ চালিয়ে যান।
