
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে পটুয়াখালী-৩ আসনে জাতীয় ঐকফ্রন্ট্র প্রার্থী বহুল আলোচিত গোলাম মাওলা রনির বিরুদ্ধে। মামলার পর থেকে বাড়ি থেকে বের হতে পারছেন না বলে অভিযোগ করেছেন রনির।’নামাজ আদায় করতে বাড়ির পাশের মসজিদেও যেতে পারছেন না।’ রনি জানান।
গোলাম মাওলা রনির অভিযোগ, গত শুক্রবার তার বিরুদ্ধে থানায় একটি মিথ্যা মামলা করার পর থেকেই মূলত বাইরে বের হতে পারছেন না। মসজিদে নামাজ আদায় করতেও পারছে না।
নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে পারছেন না অভিযোগ করে রনি গণমাধ্যমকে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের হুমকি-ধমকিতে আমার সঙ্গে দেখা করতে নেতা-কর্মীরা বাসায় আসতে পারছেন না বরং তারা এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছে। এলাকা ছেড়ে তাদের চলে যেতে বাধ্য করা হচ্ছে। কেন্দ্র কমিটি ও এজেন্ট ঠিক করতে পারছেন না।
