
ফাতেহ ডেস্ক
সেনাবাহিনী কোনো দলের নয়, তারা নিরপেক্ষভাবে নির্বাচনের দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেনাবাহিনীকে বিতর্কের উর্ধ্বে রাখার আহ্বান জানান তিনি। সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞায় নির্বাচনি জনসভায় ওবায়দুল কাদের অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি। এসময় নৌকায় ভোট চান ওবায়দুল কাদের।
অপর দিকে নির্বাচনে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন ড. কামাল। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সারা দেশে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে।
সব দলের জন্য সমান সুযোগ হয়নি অভিযোগ করে তিনি বলেন, সরকার সুষ্ঠ নির্বাচন চায় না।
তবে যত বাধাই আসুক ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে ঘোষণা দেন কামাল। এদিকে, সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচনকে প্রহসেন পরিণত করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
