
ফাতেহ ডেস্ক
ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনকে নিরাপত্তা দিতে চায় পুলিশ। মতিঝিলে ড. কামালের চেম্বারে দুপুরে দেখা করে এ কথা জানান মতিঝিল জোনের উপকমিশনার আনোয়ার হোসেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই তারা কামাল হোসেনের চেম্বারে যান। নিরাপত্তা বিষয়ে ঐক্যফ্রন্ট নেতার কোনো পর্যবেক্ষণ আছে কি না, তা নিয়েও আলোচনার কথা জানান তিনি।
প্রায় ঘণ্টাখানেক ড. কামালের চেম্বারে ছিলেন পুলিশ কর্মকর্তারা।
এদিকে, ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহাসিন মন্টু জানিয়েছেন, পুলিশ চাইলে নিরাপত্তা দিতে পারে, তবে কামাল হোসেন নিরাপত্তাহীন বোধ করছেন না।
