ভোটের দিন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : র‍্যাব মহাপরিচালক

ফাতেহ ডেস্ক

র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ভোটের দিন কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার ঠাকুরগাঁওয়ে ধর্মীয় সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, নির্বাচন এলেই একশ্রেণির সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালায় ও ভয়ভীতি দেখায় ভোট না দেয়ার জন্য। কিন্তু ভোটাধিকার প্রত্যেকের সাংবিধানিক অধিকার। এ ভোটাধিকার প্রয়োগে যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বেনজীর আহমেদ বলেন, ভোটকেন্দ্রে কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ছাড়া সংখ্যালঘুসহ সারা দেশে ভোটাররা যাতে নিবিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তার সার্বিক ব্যবস্থা নিয়েছে র‍্যাব, বলেন তিনি।

আগের সংবাদপাড়ি দিতে হবে এখনও অনেক পথ, গত ১০ বছরে বাংলাদেশে আহামরি কোনো উন্নতি হয়নি : মাওলানা ইউসুফ সুলতান
পরবর্তি সংবাদভোটের আগে-পরে করণীয় ঠিক করতে বসছে আওয়ামীলীগ