নির্বাচনে আ.লীগের গণজোয়ার হবে: কাদের

ফাতেহ ডেস্ক

নির্বাচনে আওয়ামী লীগের গণজোয়ারের প্রতিফলন হবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিজয়ের মাসে জয়ের বন্দরে পৌঁছাবে নৌকা।

শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট আবারো সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনেই হতাশার সুর শোনা যাচ্ছে বিএনপির নেতাদের কণ্ঠে।

অন্য দিকে শেখ হাসিনা বলেন, বিএনপি বিশ্বব্যাপী অভিযোগ করে বেড়ালেও দেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।

এসময় তিনি জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। ভোট শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে নেতা-কর্মীদের থাকারও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আগের সংবাদরাজধানী নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে : ডিএমপি
পরবর্তি সংবাদদল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের নির্দেশ সিইসির