এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ ড. কামালের

ফাতেহ ডেস্ক

সারাদেশের ভোটকেন্দ্র থেকে ঐক্যফ্রন্টের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ড. কামাল হোসেন। সকালে ভিকারুননিসা নূন স্কুলে ভোট দিয়ে এ অভিযোগ করেন তিনি। ভোটের সুষ্ঠু পরিবেশ নেই বলেও মনে করেন ড. কামাল।

সকাল সাড়ে আটটায় ঠাকুরগাঁওয়ে ভোট দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ঐক্যফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করবে।

সারাদেশে নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, এখন পর্যন্ত পুরো দেশের খবর পাওয়া যায়নি। তবে ঠাকুরগাঁও এক আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র অভিযোগ করেছেন তার নির্বাচনি এলাকার কোনো কেন্দ্রেই তার পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি।

এদিকে রাজধানীর শ্যামপুর মডেল হাইস্কুল ভোট কেন্দ্রের ভেতর বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ তার ওপর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন।

আগের সংবাদনোয়াখালীতে নির্বাচনী সামগ্রী ছিনতাইয়ের অভিযোগ
পরবর্তি সংবাদবিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হচ্ছে : ইসি