
ফাতেহ ডেস্ক
এবারের নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তির জয় হবে, নৌকার জয় হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এ প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, উন্নয়নের যে মহাসড়কে বাংলাদেশ পৌছেছে সে ধারা অব্যাহত থাকবে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সহিসংতা নয়, শান্তিপূর্ণভাবে সবাই ভোটাধিকার প্রয়োগ করুক এমনটাই তার প্রত্যাশা। আর এ জন্য জন্য সব দল ও প্রার্থীকে ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি।
এবারের নির্বাচনে জনগণ যে সিদ্ধান্ত দেবে তা মেনে নেয়ারও প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ সভাপতি। শেখ হাসিনা বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নৌকার জয় ধরে রাখতে হবে। এজন্য দেশবাসীর কাছে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা হোসেন পুতুল এবং সংসদ আওয়ামী লীগ মনোনিত সদস্য প্রার্থী ফজলে নুর তাপস।
