শেখ হাসিনাকে টেলিফোনে মোদির অভিনন্দন

ফাতেহ ডেস্ক

নির্বাচনে ‘নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা’ পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মোদি।

এ দিকে ‘অভূতপূর্ব এই বিজয়ে’র জন্য একই দিন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি’র সাধারণ সম্পাদক রাম মাধব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে রাম মাধব এ শুভেচ্ছা জানান।

পারস্পরিক সমৃদ্ধি ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় আগামীতেও দুই দেশ একত্রে কাজ করবে বলে আশা করেন বিজেপির সাধারণ সম্পাদক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল ‘জয়’ পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

আগের সংবাদগহরপুর জামিয়ার শায়খুল হাদিসের ইনতেকাল
পরবর্তি সংবাদবিএনপির স্থায়ী কমিটির ৭ সদস্যের ৬ জনই ‘পরাজিত’