
ফাতেহ ডেস্ক
সিলেটের ঐতিহ্যবাহী মাদরাসা জামিয়া গহরপুরের বর্ষীয়ান শায়খুল হাদিস আল্লামা আবদুস সাত্তার (হেমুর হুজুর) আজ সকালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ইনতেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বাদ আসর তাঁর গ্রামের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার হেমুতে তাঁরই প্রতিষ্ঠিত হেমু মাদরাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আল্লামা আবদুস সাত্তার হেমুর হুজুর শায়খুল হাদিস আল্লামা গহরপুরি রহ.-এর ইনতেকালের কিছু দিন পর থেকে মৃত্যু পর্যন্ত জামিয়া গহরপুরের শায়খুল হাদিস ও নাজিমে তালিমাতের পদে অধিষ্ঠিত ছিলেন।
