প্রস্তুত হচ্ছে সংসদ ভবন, এমপিদের শপথ বৃহস্পতিবার

ফাতেহ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের নিচতলা শপথ কক্ষে সকাল ১১টায় এ শপথ হবে।

জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে বিজয়ী সংসদ সদস্যদের বরণ করতে নতুন সাজে সাজছে সংসদ ভবন। শপথ গ্রহণের জোর প্রস্তুতি ছাড়াও সংসদ ভবনে চলছে ধোয়ামোছার কাজ। নতুন সংসদ সদস্যদের পরিচয়পত্র প্রদানের জন্যও প্রস্তুতি রয়েছে।

সংসদ সচিবালয় ইতোমধ্যেই সংসদ সদস্যদের পরিচত্রপত্র প্রদান ও রেজিস্ট্রেশনের জন্য বুথ স্থাপন করেছে। শপথ উপলক্ষে সংসদ ভবনের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পুরো সংসদ ভবনে চলছে ধোয়া মোছার কাজ। সংসদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত অধিদফতরের কর্মীরা শপথ কক্ষ প্রস্তুতসহ সংসদ ভবন সাজানোর কাজ করছেন। প্রায় দুই শতাধিক কর্মী কাজ করছে সংসদ ভবন নতুন করে সাজাতে।

সংসদ ভবনের সার্জেন্ট অ্যাট আর্মস অধিশাখার এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে এবং পরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। প্রথমে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, পরে জাতীয় পার্টি ও অন্যান্য সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে।

আগের সংবাদনোয়াখালীতে গণধর্ষণ মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার
পরবর্তি সংবাদআমার দায়িত্ব আরও বেড়ে গেছে : প্রধানমন্ত্রী