
ভারতে জমে উঠেছে নাম পরিবর্তনের রাজনীতি। একের পর এক মুসলিম নামের জেলাগুলোর নাম পরিবর্তন করা হচ্ছে। এবার পশ্চিমবঙ্গের ৭০ ভাগ মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদের নাম পরিবর্তন করে ব্রহ্মপুর রাখা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সভায় এই নাম পরিবর্তন করা হয়।
রামমন্দির নির্মাণের পক্ষে জনমত তৈরির জন্য বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল মুর্শিদাবাদ জেলাসদরের গ্রান্ট হলে এক আলোচনা সভার আয়োজন করে। সেই আলোচনা সভার মূল গেইট ও অনুষ্ঠান মঞ্চের ফ্লেক্সে মুর্শিদাবাদ জেলার নাম লেখা হয় ব্রহ্মপুর।
বাংলার নবাব মুর্শিদ কুলি খানের নাম অনুসারে মুর্শিদাবাদ শহর এবং জেলার নামকরণ হয়েছে। এটি নবাবী আমলে বাংলার (বর্তমানে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমাবঙ্গ এবং বাংলাদেশ) প্রশাসনিক কেন্দ্র ছিল। অবশ্য ইতিহাসবিদদের দাবী, মুর্শিদাবাদের নাম কখনোই ব্রহ্মপুর ছিল না।
