গণফোরামের সংসদ সদস্যদের শপথ নেওয়ার ইঙ্গিত ড. কামালের

ফাতেহ ডেস্ক

এবারের নির্বাচনে জয়ী গণফোরামের দুই সংসদ সদস্য শপথ নেয়ার বিষয়ে দলটি ইতিবাচকভাবে ভাবছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। শনিবার জাতীয় শিশু কল্যাণ পরিষদের ভবনের হল রুমে এই বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

বর্ধিত সভায় নির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নেওয়ার পক্ষে মত দেন গণফোরামের অধিকাংশ সদস্য । ড. কামাল হোসেন বলেন, এই প্রতিকূল পরিস্থিতিতে গণফোরামে দুজন নেতার সংসদ সদস্য নির্বাচিত হওয়া দলের জন্য একটা অর্জন। গণফোরামের যেই দুই জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণ করবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে ইতিবাচকভাবে ভাবা হচ্ছে।

তারা শপথ নিলে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হবে কি-না, ঐক্যফ্রন্টে তার প্রভাব পড়বে কীনা জানতে চাইলে তিনি বলেন, ঐক্য টিকে থাকবে।

আগের সংবাদএরশাদ শপথ নেবেন রোববার
পরবর্তি সংবাদউত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ